دریافت پوسٹسہمارے Discover صفحہ پر دلکش مواد اور متنوع نقطہ نظر کو دریافت کریں۔ تازہ خیالات کو اجاگر کریں اور بامعنی گفتگو میں مشغول ہوں۔
প্রিয় প্রাক্তন
তোমাকে প্রিয় বলেই সম্মোধন করলাম। যদিও তুমি এখন আমার প্রিয় মানুষ নও, আবার অপ্রিয়ও নও। প্রিয় আর অপ্রিয়-র মাঝামাঝি সম্পর্ক-কে কি বলে আমার জানা নাই।সবজান্তা নই বলেই আমার অনেক কিছুই জানা নাই। তবে এতে আমার কোন আফসোস নেই। আফসোস শুধু একটাই কেনো তুমি আমার হয়েও আমার হয়ে আমৃত্যু থাকলে না৷ তোমাকে আমার খুব করে প্রয়োজন ছিল৷ অভিমান আর একাকিত্বের আগুনে রোজ দগ্ধ হচ্ছি, একটু একটু করে আয়ু কমে যাচ্ছে সাথে বেঁচে থাকার ইচ্ছে টাও৷ মাঝে মাঝে মনে হয় তোমাকে যদি জড়িয়ে ধরা যেতো ভিতরের আগুন নিভে গিয়ে আমার আয়ু খানিকটা বেড়ে যেতো৷ কিন্তু সেটা সম্ভব নয়,যেমন তোমাকে ভুলে থাকাও সম্ভব নয়৷ একটা সম্ভাবনা আছে যদি সৃষ্টিকর্তা চায়, কোনো এক ব্যস্ত